বাঁশখালীতে হাঁস-মুরগি ও গবাদিপশু পালনে ৩ দিন বয়াপী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

 

বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জের উদ্যোগে Skill Development Training For Community livelihood With Resource Input For Poultry Rearing বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সভা শনিবার (১৮ মে) বেলা ১২ টায় বাঁশখালী ইকোপার্কের হল রুমে জলদি বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।
প্রধান প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী।

এ সময় উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, বাঁশখালী ইকোপার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল,সাংবাদিক মুহাম্মদ মুহিবুল্লাহ ছানুবী, কল্যাণ বড়ুয়া মুক্তা, মুহাম্মদ মিজান বিন তাহের ও শিব্বির আহমদ রানা সহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে সর্বজনীন পেনশন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.