বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কেএনএ’র বন্দুকযুদ্ধ, নিহত ৩

 

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের রুমায় গহিন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) তিন সদস্য নিহত হয়েছেন।

১৯ মে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ সময় অস্ত্র, বেতার যন্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, গোলাগুলির বিষয়ে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। সেখানে রোয়াংছড়ি থানার পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত তথ্য জানানো যাবে।

রায়হান কাজেমী জানান, সেখানে ৩টি মরদেহ পড়ে আছে বলে আমরা জেনেছি।

হতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নিহতরা কুকি-চিন ন্যাশনাল আর্মির সদস্য।

এদিকে স্থানীয় সূত্রগুলো জানায়, রবিবার ভোরে তারা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। সকাল ১০টা পর্যন্ত থেমে থেমে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.