মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ-
বৈষম্যবিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যে সমস্ত নিহত বীর শহীদদের স্মরণে ও যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় গতকাল রবিবার (১১ আগস্ট) আফ্রিকার মোজাম্বিক শিমোইয়ো মানিকা বিএনপি-জামায়াতের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল ও জেয়াফত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আফ্রিকা মোজাম্বিক বিএনপি-জামায়াত এর উদ্যোগে দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোজাম্বিক বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোজাম্বিক বিএনপি নেতা খোরশেদ আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্বিক বিএনপি নেতা সাইদুল হক সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন মোজাম্বিক বিএনপি নেতা মোজাম্মেল হক, মোহাম্মদ ওসমান গনি, হিরো চৌধুরী, আবুল কালাম, মহসিন চৌধুরী, আব্দুস শুক্কুর, হুমায়ুন কবির, হাবিবুল কবির বাদশা, ওবায়দুল হক সাদ্দাম, জসিম উদ্দিন, নুরুল কাদের, সিদ্দিক ফারুক সহ মোজাম্বিক জামায়াত নেতা রিদওয়ানুল হক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মোজাম্বিক জামায়াত নেতা আব্দুর রহিম, হুমায়ুন কবির, মোঃ বেলাল উদ্দিন, মোঃ নেজাম উদ্দিন, মোঃ আব্দুল মান্নান প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র-জনতা মৃত্যু বরণ করেছে তারা আমাদের বীর! তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হলো। দেশের মানুষের বাক্ স্বাধীনতা ফিরে এসেছে। নিহতদের জন্য আমাদের দোয়া। মহান আল্লাহ যেন সকলকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করেন।