বান্দরবান বন বিভাগ:পাইন্দু রেঞ্জ’র বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
রেঞ্জার সোহেল হোসেন উক্ত সংবাদের প্রতিবাদ জানান-
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বান্দরবান বন বিভাগের আওতাধীন পাইন্দু রেঞ্জ নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা ‘চট্টগ্রাম সংবাদ’র অনলাইন সংস্করণে গত ১৮ই ফেব্রুয়ারি বান্দরবানের পাইন্দু রেঞ্জ, ‘জোতের আড়ালে বিলীন হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলেই মুহুর্তে বান্দরবান তথা পুরো চট্টগ্রামে তা ছড়িয়ে পড়ে।
উক্ত সংবাদটি বান্দরবান বন বিভাগের অধীন পাইন্দু রেঞ্জের দৃষ্টিগোচর হয়।ফলে আজ ২০শে ফেব্রুয়ারি( শুক্রবার) সকালে পাইন্দু রেঞ্জ কর্মকর্তা মো:সোহেল হোসেন সাক্ষরিত একটি পত্রে’ চট্টগ্রাম সংবাদে’র অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদলিপিতে বান্দরবান বন বিভাগের পাইন্দু রেঞ্জার মো:সোহেল হোসেন বলেন, আমি এবং আমার রেঞ্জ সংক্রান্ত প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত । সংবাদটি প্রকাশে তথা বান্দরবান বন বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
উক্ত প্রতিবাদলিপিতে তিনি আরো বলেন, সংবাদ পাঠে জনমনে বিভ্রান্তি দূরীকরণের জন্য জানানো যাচ্ছে যে, পাইন্দু রেঞ্জে সংরক্ষিত বনে রেঞ্জার সোহেল হোসেন দায়িত্বভার গ্রহণ পরবর্তী নিয়মিত টহল, নজরদারী এবং এলাকাবাসীদের বন ও বন্যপ্রাণী রক্ষায় উদ্বুদ্ধকরণে কোনরূপ গাছ কাটা বা পাচার হয় নাই।
অত্র রেঞ্জে সঠিকভাবে যাচাই-বাছাই করে জোত পারমিট ইস্যু করা হয়েছে যাহাতে কোনরূপ অনিয়ম হয় নাই। ইহা ছাড়া রুমা-বান্দরবান সড়কটি অত্র রেঞ্জাধীন এলাকায় অবস্থিত হওয়ায় রুমা উপজেলার জোত পারমিটের কাঠ উক্ত সড়ক দিয়ে বৈধভাবে পরিবাহিত হয়।
উক্ত সড়কে বন বিভাগ ছাড়াও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও চোরাচালান প্রতিরোধ বাহিনীর সার্বক্ষনিক টহল বিদ্যামান থাকে,বিধায় কোন ধরনের কাঠ পাচার হওয়ার বিন্দু মাত্র সুযোগ নেই।
এবং আউট সোর্সিং স্টাফ মালচন রাস্তা থেকে চাঁদা উঠানোর যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। পত্রিকায় প্রকাশিত সংবাদটির আমি তিব্র প্রতিবাদ জানাচ্ছি।এবং প্রকাশিত সংবাদের বিষয়ে কাউকে প্রভাবিত না হওয়ারও অনুরোধ জানাচ্ছি।