পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি 

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, বুধবার (৪ মার্চ ২০২৬) সকাল সাতটায় উপজেলার আদি ত্রিপুরা পাড়া নামক স্থান থেকে নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৮ হাজার টাকা।

জব্দকৃত কাঠসমূহ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা করা হয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.