ফুলকি দাশ, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন রাঙ্গুনিয়া রেঞ্জ এলাকায় বেশ কিছুদিন ধরে রেঞ্জার রিয়াদুর রহমান ভুইঞার নেতৃত্বে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছিলেন।
তারই আলোকে সোমবার ভোরে অবৈধ ৪৮টুকরো কাঠ যার পরিমাপ ৮৫.৩৫ঘনফুট জব্দ করা হয়, এবং একটি জীপ গাড়িসহ একজনকে আটক করা হয়।

রাঙ্গুনিয়া রেঞ্জের আওতাধীন সরফভাটা এলাকা থেকে প্রায় ৪ কিলোমিটার ধাওয়া করে কাঠসহ গাড়ী ও একজনকে আটক করা হয় বলে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভুইঞাঁ চট্টগ্রাম সংবাদকে নিশ্চিত করেছেন।
এদিকে কাঠসহ গাড়ী ও একজন অপরাধীকে আটকের বিষয়ে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভুইঞাঁ চট্টগ্রাম সংবাদকে বলেন,রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মহোদয়ের নির্দেশনায় রেঞ্জের আওতাভুক্ত সফরভাটা এলাকা থেকে প্রায় ৪কিলোমিটার ধাওয়া করে অবৈধ কাঠ গাড়ীসহ একজনকে আমাদের টীম আটক করতে সক্ষম হই।
আটক এবং জব্দের বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে কোর্টে হস্তান্তর করা হয়।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভুইঞাঁ চট্টগ্রাম সংবাদকে আরো বলেন, আমাদের চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা সোহেল রানা স্যার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বনজ সম্পদ আটক করা হয়।সোহেল রানা স্যারের নির্দেশে আমরা বন আইন পালনে দিনরাত মাঠে কাজ চালিয়ে যাচ্ছি।
তিনি (রাঙ্গুনিয়া রেঞ্জার) জানান অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা চট্টগ্রাম সংবাদকে জানিয়েছেন,রাঙ্গুনিয়া এলাকায় ইটভাটা গুলোতে কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহারের যে প্রচলন ছিলো দীর্ঘদিন ধরে -সেই ইট ভাটা ব্যবসায়ীদের আশা মাটি হয়ে যায় রেঞ্জার রিয়াদুর রহমান ভুইঞা রাঙ্গুনিয়ার দায়িত্ব নেয়ার পর থেকেই। ফলে এখানকার অবৈধ কাঠ পাচারকারী এবং ইটভাটার মালিকদের আতংক হচ্ছে রেঞ্জার রিয়াদ।