হাজীগঞ্জ ইয়াবাসহ আটক ২

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জ থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই জনকে আটক করছে থানা পুলিশ।

০২ জুন (বুধবার) হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ এর নেতৃত্বে একটি বিশেষ অভিযানে ৬০ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বাজনাখাল গ্রামের আবদুল হান্নান এর ছেলে শাহজালাল(২৬), মকিমাবাদ গ্রামের ফরিদ আহমেদের ছেলে মিন্টু(হুমা মিটু) ৫০।

হাজীগঞ্জ থানার এসআই মোশাররফ হোসেন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশে ভিন্ন ভিন্ন অভিযানের মাধ্যমে ৬০ পিচ ইয়াবাসহ আমরা এই দুইজনকে আটক করতে সক্ষম হই। উক্ত অভিযানে আরো অংশ গ্রহণ করেন এএসআই রেজাউল করিম, এএসআই আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স এবং তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হবে।

থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন – মাদক মুক্ত দেশ গড়তে আমরা বদ্ধ পরিকর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.