ছাত্রলীগের সভাপতি থেকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরফানুর রহমান সুমন

সৈয়দ আককাস উদদীন

সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষনা করেছে চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো:জোবায়ের ও সাধারন সম্পাদক গালিব চৌধুরী।

গত ৩০শে জুন উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক লীগ কমিটি সাক্ষরিত হলেও গেলো ১ই জুলাই গনমাধ্যমে পাঠানো হয় এই কমিটি।

ঘোষিত কমিটিতে কালিয়াইশ ইউনিয়নের তরুন শিল্পপতি সাবেক ছাত্রলীগনেতা এরফানুর রহমান সুমনকে সভাপতি ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্নআহবায়ক আবু সালেহ শানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এই বিষয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি এরফানুর রহমান সুমন বলেন, আমি ছোট কাল থেকে বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের রাজনীতি করেছি এবং উত্তর সাতকানিয়া জাফর আহমদ কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি।

এখন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বও ইনশাআল্লাহ নিষ্ঠার সাথে পালন করব।

এদিকে উত্তর সাতকানিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বইছে বলেও মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য করুন

Your email address will not be published.