কক্সবাজারের রামুতে ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ সিরাজুল মোস্তফা (১৮) নামের এক যুবক আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সিরাজ উখিয়া উপজেলার বালুখালী আঞ্জুমানপাড়া এলাকার ফজলে করিমের ছেলে।
শুক্রবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু তেচ্ছিপুল স্টেশন থেকে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা তাকে আটক করেন।
জানা গেছে একটি গোয়েন্দা সংস্থার তথ্য সহায়তায় তাকে আটক করা হয়েছে।
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর উল্লাহ বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।