আনোয়ারা প্রতিনধিঃ
সারা দেশের মতো চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার হাইলধর ইউনিয়নে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ১০নং হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন। এর পর বিকেল ৫টা পর্যন্ত চলে গণ টিকা কার্যক্রম। এবার ইউনিয়নের ১৫০০ জনকে করোনা টিকার ১ম ডোজ দেওয়া হয়। পরবর্তীতে সন্ধ্যায় কৃষকলীগের অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচী।