অবশেষে সাতকানিয়ায় আদালতের রায়ে গুঁড়িয়ে দিলো এওচিয়ার সেই অবৈধ স্থাপনা

 

সৈয়দ আককাস উদদীন সাতকানিয়া

অবশেষে সাতকানিয়ায় আদালতের রায়ে উপজেলার এওচিয়ার ৮নং ওয়ার্ডে একটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো স্থানীয় প্রশাসনও সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতের নাজির আব্দুল হান্নানসহ দায়িত্বরত কর্মকর্মকর্তারা।

গতকাল ২৭শে সেপ্টেম্বর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের ১১জনের একটি বিশেষ টীম এবং সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতের নাজিরের নেতৃত্বে একটি দল এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

জানাযায়,উপজেলার এওচিয়ার গাটিয়া ডেঙ্গার আহমদ হোসেনের সাথে একই এলাকার রুহুল আমিন গং এর সাথে মার্কেট নিয়ে ঝামেলা চলে আসছিলো, এক পর্যায়ে আহমদ হোসেন বাদী হয়ে এওচিয়া ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করেন,পরে ওই অভিযোগের বিচারও আহমদ হোসেনের পক্ষে যায় কিন্তু পরে আবার বৈঠকে ডেকে এওচিয়া ইউনিয়ন পরিষদ রায় পাল্টিয়ে দিলে ওটার বিরুদ্ধে আহমদ হোসেন সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতে সর্বোচ্চ কোর্ট ফি দিয়ে একটি অপর ২৬/২০১৮ উচ্ছেদ মামলা দায়ের করেন।

আর সেই উচ্ছেদ মামলায় মুহাম্মদ ইব্রাহিম খলিলের আদালত মামলায় দায়ের করা অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ প্রদান করেন।

আর সেই আদেশ কার্যকর করা হয় অবৈধ স্থাপনা
স্কেভেটর দিয়ে গুড়িঁয়ে দিয়ে এবং এওচিয়া ইউনিয়ন পরিষদে হেরে যাওয়া সেই ভুক্তভোগী আহমদ হোসেনকে দখল বুঝিয়ে দিয়ে।

এই বিষয়ে সেই ঐতিহাসিক উচ্ছেদ মামলার বাদী আহমদ হোসেন বলেন, আমি খুশিতে ষ্ট্রোক করে ফেলছি, আমি স্থানীয় পুলিশ প্রশাসন ও সাতকানিয়ার সিনিয়র সহকারি জজ আদালতের জজ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আইনজীবী মেজবাহ উদদীব আহমদ চৌধুরী কচিরসহ সংশ্লীষ্ঠ সবাইকে।

মন্তব্য করুন

Your email address will not be published.