চকরিয়ায় এক প্রবাসী কে হত্যা চেষ্টা

চকরিয়ায় এক প্রবাসী ও অন্তসত্বা স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগ উঠেছে। ১ই অক্টোবর রাত ৯ঃ৩০ মিনেটের দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। অভিযোগে জানাগেছে, উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চরপাড়া গ্রামের বাবু মিয়ার পুত্র কফিল উদ্দিন বিগত ১৬ বছর পূর্বে জীবিকা নির্বাহের জন্য বিদেশ (দুবাই) যান। অর্থ উপার্জন করে মা-বাবা, ভাই-বোনসহ পরিবারের যাবতীয় খরচ বহন করেন এবং প্রবাসীর অর্থায়নে পৈত্রিক বসতভিটায় একটি ঘর নির্মান করেন। পরবর্তীতে আপন এক ভাইকে নিজ খরচে বিদেশও নিয়ে যান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রবাসী পরিবারের সদস্যদের (ভাইদের) খারাপ দৃষ্টি পড়ে প্রবাসী কফিলের জায়গা-জমির দিকে। এক বছর আগেও প্রবাসীর স্ত্রীকে মারধর করে গর্ভে থাকা সন্তানকেও আঘাত প্রাপ্ত করে। পরবর্তীতে সন্তান ভূমিষ্ট হলে দীর্ঘ ৬মাস ধরে প্রচুর অর্থ ব্যয়ে চিকিৎসা করা হলেও নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর’২১ইং দুবাই থেকে দেশে আসেন প্রবাসী কফিল উদ্দিন। ১ই অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে মা-বাবা কে দেখতে গেলে আপন সহোদর মিনহাজ উদ্দিন ও নাজেম উদ্দিনের নেতৃত্বে প্রবাসী বড় ভাই কফিল উদ্দিন (৩৮) ও তার গর্ভবতী স্ত্রীকে মারধর করে। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হামলার শিকার প্রবাসী কফিল উদ্দিন প্রশাসনের সহায়তা চেয়েছেন। কফিল উদ্দিন বলেন আমার ভাইয়েরা সম্পত্তির জন্য আমাকে হত্যা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আমি প্রশাসনের সহায়তা কামনা করছি এবং সুস্থ বিচার দাবি করছি। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মো: যুবায়ের বলেন, ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাসাধ্য আইনী সহায়তা দেওয়া হবে।
মন্তব্য করুন

Your email address will not be published.