ঈদগাঁও প্রতিনিধি:
দক্ষিন এশিয়ার সর্ব বৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ঈদগাঁও ইউনিয়ন শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর হল রুমে ইউনিয়ন যুবলীগের সভাপতি এনাম রনির সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রিয়াদ মাহমুদের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল,বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি ফরিদুল আলম,ঈদগাঁও যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক,সহ সভাপতি নুরুল হুদা ও নুরুল আক্কাস। এতে অংশ নেন-ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল হুদা মোঃ কাদের,জাবেরুল ইসলাম, রফিকুল ইসলাম সোহাগ,, ওয়ার্ড যুবলীগ ১নং ওয়ার্ডের সভাপতি শাহিন চৌধুরী , সাধারণ সম্পাদক মুফিজ, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদ্দাম হুসেন, ৭নং ওয়ার্ডের সভাপতি আনসার মিয়া,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,৮নং ওয়ার্ডের সভাপতি সুমন পাল, সাধারণ সম্পাদক আরমান উদ্দিন, যুবনেতা মিজানুর রহমান,আলামিন,সেলিম, রাসেল উদ্দিন বাবর,মোর্শেদ উদ্দিন,৯নং ওয়ার্ড উপ কমিটির সভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক শিমুল শিলসহ আরো অনেকে। বর্ধিত সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণ এবং ঈদগাঁও ইউনিয়ন যুবলীগকে সু-সংগঠিত করতে মাসিক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড যুবলীগে সমস্যার কারণ দর্শানোর নির্দেশ, ঈদগাঁও যুবলীগের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও দায়িত্বশীল সূত্রে জানায়।