সাতকানিয়ায় রাস্তায় পিলার গেড়ে প্রতিবন্ধকতা, প্রতিবাদ করায় বিধবা নারীকে মারধরে দুজনকে ধরলো পুলিশ

সাতকানিয়ায় চলাচলের রাস্তায় পাকাঁ পিলার দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা করার প্রতিবাদ করায় বয়স্ক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে রাসেল বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুজনকে ধরে নিয়ে গেছে।

শনিবার(৪ মার্চ) দুপুরে উপজেলার উত্তর ঢেমশার ৬ নম্বর ওয়ার্ডের দীঘির পাড় এলাকার দক্ষিণে আমতল নামক এলাকার মৃত নুরুল ইসলামের বাড়িতে এইঘটনা ঘটে।

আহত নারী আমতল এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মারধরের শিকার নারীর ছেলেরা নতুন ঘর নির্মাণ করার জন্য নির্মাণসামগ্রী রাস্তা দিয়ে নেওয়ার চেষ্টা করলে তার আপন চাচা আব্দুস সালাম ও চাচাত ভাই মোস্তাকসহ আরও কয়েকজন রাস্তায় পাকা পিলার গেঁড়ে রাসেলদের কাজে এবং চলাচলে বাধা দেয়। এনিয়ে উভয় পক্ষের সাথে কথাকাটাকাটি হলে মোস্তাক ও তার বাবাআব্দুস সালামরা দা দিয়ে বিধবা বয়স্ক মহিলা রেহেনা বেগমের মাথায় ও তার ছেলে রাসেলকে আঘাত করে। পরে স্থানীয়রা রাসেল আর তার মাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর সেখান থেকে তারা মাথায় রক্তে ভেজা ব্যান্ডেজ মোড়ানো অবস্থায় থানায় লিখিত অভিযোগ দেন।

সাতকানিয়া থানায় অভিযোগ দেয়ার পরে ঢেমশা পুলিশ ফাড়ির ইনচার্জ ওমর এবং কাজী জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত দুজনকে পুলিশের সিএনজিতে করে ঢেমশা পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

নিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চাইলে গ্রেপ্তার কিংবা আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়ার কথা জানান।

তবে বাদী মো. রাসেল বলেন, ঘটনাস্থল থেকে যেহেতু আমার অভিযোগে আসামীদের পুলিশ সিএনজি করে নিয়ে গেছে তাহলে অবশ্যই গ্রেফতার তারা, কারণ আমি ইতিমধ্যে নিয়মিত মামলার জন্য থানায় অভিযোগ দায়ের করে আসছি।

মন্তব্য করুন

Your email address will not be published.