সাতকানিয়ায় চোরাই গরুসহ তিন গরুচোর গ্রেপ্তার

সাতকানিয়ায় চোরাই গরুসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার অভিযান চলাকালে তাদের গ্রেপ্তার করে পুলিশের একটি টিম। এছাড়া পৃথক আরেকটি অভিযানে পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ছদাহার মৌলভী পাড়ার মো. ইব্রাহিম, লোহাগাড়ার দরবেশ হাই পাড়ার মো. শহীদ, একই এলাকার মো. আবুল হোসেন।

পরোয়ানাভুক্ত দুজন হলেন— ছদাহার মো. মোজাম্মেল হোসেন ও পদুয়ার শাহানাজ সাবরিন (সুইটি), জনার কেঁওচিয়ার হুমায়ন কবির, মনেয়াবাদের আবদুর রাকিব।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.