পটিয়ার অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ লাখ টাকা জরিমানা

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই খালে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (৩১ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের পারিগ্রাম মৌজার শ্রীমাই খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ।

জানা যায়,চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক সনের জন্য পটিয়া উপজেলার পারিগ্রাম ও লট শ্রীমাই মৌজার বালু মহল ইজারা নেন হোসেন মো: ইব্রাহিম নামে এক ঠিকাদার।
শ্রীমাই খাল থেকে টেন্ডারের তফসিল বর্হিভূত স্থান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদার হোসেন মোহাম্মদ ইব্রাহীমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রক্ষিতে আজ বুধবার দুপুরে আমরা ঘটনাস্থলে গিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিষয়টি হাতেনাতে প্রমান পেয়েছি। এসময় বালু উত্তোলন করতে একটি স্কেভেটর রাখা হয়েছিল। তবে ইজারাদারের কাউকে না পেয়ে স্কেভেটরটি জব্দ করার সময় ইজারাদারের এক প্রতিনিধি এসে হাজির হলে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ ভাবে বালু উত্তোলনের জন্য তাকে সতর্ক করে দেয়া হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর আওতায় এ অর্থদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.