সাতকানিয়া-হঠাৎ সবকিছুতেই নকল আর ভেজাল,নকলের দুয়ারে হাতকড়া নাড়ছেন ইউএনও

সাবান-ম্যাংগো জুস, প্রশাসনের অভিযান

সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে –

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় তৈরি হওয়া ভেজাল লাক্স সাবান, ম্যাংগো জুস ও সয়াবিন তেলের একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ওই গুদাম থেকে প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের ভেজাল লাক্স সাবান, ম্যাংগো জুস ও সয়াবিন তেল জব্দ করা হয় এবং জনসম্মুখে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযানকালে ওই গুদামে কাউকে পাওয়া যায়নি।

এ ছাড়াও একই সময় ওই এলাকার শাহ জালাল মোয়া ও মো. আব্দুল্লাহ মোয়া নামে দুটি গুড় মুড়ির মোয়া তৈরির গুদামে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় এলাকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় শাহ জালাল মোয়াকে ৪০ হাজার টাকা এবং মো. আব্দুল্লাহ মোয়াকে ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ গুদামগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় জরিমানার পাশাপাশি ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য;কিছুদিন আগেও কেরানীহাটের মিষ্টি দোকান থেকে শুরু করে এওচিয়ার দেওদীঘি  ও ফুলতলা এবং কেওঁচিয়া পৌরসভার ছমদরপাড়াসহ বেশকয়েকটি নকল পন্যের কারখানায় ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান অভিযান পরিচালনা করেন।

এবং উক্ত অভিযান সমূহ সফল ভাবে পরিচালনা করে বেশ প্রশংসাও অর্জন করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.