আলীকদমে কোটি টাকার উন্নয়ন কাজে লুটপাট

 

ওসমান গনি :

বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডে দ্রুপ্রু পাড়া সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম/দুর্নীতির অভিযোগ উঠেছে।

৯৮ লক্ষ টাকার ব্রিকসলিং রাস্তাটি নির্মাণ করছে আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (ত্রাণ শাখা)। দেখভাল করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।

রাস্তাটি উন্নয়ন কাজে ২ নং ইট ও নদীর চরের ময়লাযুক্ত বালির ব্যবহার, কালভার্ট নির্মাণে নিম্নমানের ও পরিমাণে কম রডের ব্যবহার, কালভার্টের গাইডওয়ালে দুর্বল ভিত্তির কারণে কাজ শেষ হওয়ার আগেই ধ্বসে গেছে দেয়াল।

এসব অনিয়মের প্রতিবাদ করায় নির্মাণ কাজের ঠিকাদার, লামা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোজাম্মেল প্রতিবাদকারীদে চাঁদাবাজির মামলার হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এসব বিষয়ে জানতে বারবার ফোন করলেও কল রিসিভ করেননি আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম।

পিআইও ছুটিতে থাকায় আপাতত কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম।

মন্তব্য করুন

Your email address will not be published.