সীতাকুণ্ডে ত্রিমুখী সংঘর্ষে নিহত এক

নিজস্ব প্রতিবেদক : দুইটি মাইক্রোবাস ও থ্রি হুইলারের (মাহিন্দ্রা) ত্রিমুখী সংঘর্ষে সীতাকুণ্ড থানার এমপি ঘাট এলাকায় মাহিন্দ্রার চালক নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন্দ্রা-চালকের নাম জানা যায়নি।

হাসপাতালে আনা মাহমুদ বলেন, ডাবল মাইক্রোবাস ও মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালক আহত হন। কেউ হাসপাতালে আনতে এগিয়ে না আসায় আমি হাসপাতালে নিয়ে আসি। তার নাম ঠিকানা জানি না।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে বিকেল ৪টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.