নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে এক গৃহবধু। নিহতের নাম নন্দিতা দাশ (২৯)।
আজ সোমবার বেলা দেড়টার দিকে সিঁড়ির গোড়া হাসান স্কয়ারে এ ঘটনা ঘটে।
নন্দিতা দাশ খুলনা জেলার পাইপগাড়া বাকা গ্রামের অচিন্ত কুমার হালদারের স্ত্রী।
নন্দিতা দাশের শ্বশুর তপন হালদার জানান, দেড়টার দিকে বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমার বড় মেয়ে দেখার পর আমাকে জানায়। আমি তো এখানে কিছু চিনি না। ছেলে অফিসে ছিল, ছেলেকে বলার পর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলে। বাসার দারোয়ানকে সঙ্গে নিয়ে হাসপাতালে নিয়ে আসি। আমার দুইটা নাতনি রয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, পারিবারিক কলহের জের ধরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করা এক গৃহবধূকে হাসাপাতালে নিয়ে আসে বেলা আড়াইটার দিকে। এ অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।