দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। বছর জুড়ে দম ফেলার ফুসরত নেই তার। কিন্তু করোনার কারণে মাস খানেক ঘরবন্দি থেকে শুটিংয়ে ফিরলেন কিং খান। গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে সকাল থেকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং করছেন তিনি।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমা পরিচালনা করছেন তরুণ নির্মাতা তপু খান। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। দুপুর ১টার দিকে ফিতা কেটে সিনেমাটির শুটিংয়ে নামেন শাকিব খান। এসময় উপস্থিত ছিলেন নায়িকা বুবলী, অভিনেতা ফখরুল বাশার, মিলি বাশারসহ সিনেমার অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।
সিনেমাটির প্রযোজক আশিকুর রহমান জানান, একটানা ৩০ দিন শুটিং হবে। আগামী কোরবানীর ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। করোনার কারণে এক বছরেরও বেশি সময় প্রেক্ষাগৃহে নেই শাকিব খানের নতুন কোনো সিনেমা। মাঝে ওটিটি প্ল্যাটফর্মে অনন্য মাম ুন পরিচালিত ‘নবাব এলএল.বি’ সিনেমাটি মুক্তি পায়।