‘ভ্যাকসিন কম্পাইন’ কর্মসূচী বাস্তবায়নে সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের স্বেচ্ছাসেবক টিম

সাতকানিয়া প্রতিনিধি

দেশব্যাপী সরকারের ” ভ্যাকসিন কম্পাইন ” টিকাদান কর্মসূচী বাস্তবায়নে সাতকানিয়া উপজেলা (সদরস্থ) টিকাদান ক্যাম্পে সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগ এর স্বেচ্ছাসেবক টিম টিকা সেবীদের সহায়তায় অংশ গ্রহন করেন।
টিকাদান কর্মসূচীর প্রথম দিনে টিকা নিতে আসা প্রবীণ মহিলা – পূরুষ ও প্রতিবন্ধিদের টিকা গ্রহণে সার্বিক সহায়তায় যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের স্বেচ্ছা সেবক টিক সাতকানিয়া প্রতিটি কেন্দ্রে কাজ করছে।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক – সাইদুর রহমান দুলাল, যুগ্ম আহবায়ক আ ন ম সেলিম চৌধূরী ও হারেজ মোহাম্মদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা যুবলীগে র সিনিয়র সহ সভাপতি – মোহাম্মদ আলী,যুগ্ম সম্পাদক মোঃ নূরুল আবছার, সাংগঠনিক সম্পাদক ফয়েজুল্লাহ মোরাদ,সহ সম্পাদক মোঃ হোসেন, ইব্রাহিম বিন খলিল, মোঃ শাকিল, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, মোঃ মোর্শেদ, মোঃ জুয়েল, আবীর হোসেন সহ নেতৃবৃন্ধ।
সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক – সাইদুর রহমান দুলাল বলেন, দেশব্যাপী সরকারের কোভিট – ১৯ নিরাময়ে ‘ভ্যাকসিন কম্পাইন’ ফ্রী টিকাদান কর্মসূচী বাস্তবায়নে সাতকানিয়া পৌরসভা সহ প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের টিকা কেন্দ্রে যুবলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে যাচ্ছে, পাশাপাশি মাক্স বিতরণ, ত্রাণ সামগ্রী, রান্না করা খাবার বিতরণ করে দুঃস্থ মানবতার সেবায় কাজ করছে এবং তা আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.