চট্টগ্রামে নালা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার একটি নালা থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে মাঝিরঘাট এলাকার সেকেন্দার মাঝি বাড়ির বিপরীতের নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি  নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মাঝিরঘাট রোডের নালা থেকে মরদেহটি উদ্ধার করে। আজ বিকেল পাঁচটা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, ওই ব্যক্তির পরনে লুঙ্গি ছিল। দেখে ভবঘুরে মনে হয়েছে। শরীরে পুরোনো কিছু দাগ আছে। নতুন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করছি কোনো কিছু কুড়ানো বা প্রসাব করতে গিয়ে স্লিপ খেয়ে নালায় পড়ে যান। তারপরও কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.