ঈদগাঁও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে স্বারক বৃক্ষরোপন কর্মসূচী পালন করলো ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়। ২৮সেপ্টম্বর দুপুর ১২টার দিকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুর শিদুল জন্নাতের নেতৃত্বে এ স্বারক বৃক্ষরোপন কর্মসুচীতে অংশ নেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল করিম মাদু। শিক্ষকদের মাঝে অংশ নেন- সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন,সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, কবির আহমদ,এসএম তারেকুল হাসান তারেক,মো: রেজাউল করিম, পূর্ণাম পাল, আবদু মজিদ খাঁন, আবদুল খালেক, মোজাম্মেল হক, দেলোয়ার হোসেন,ইউনুছ মিয়া, হিরা মোস্তারি, হাবিবুল্লাহ,নুরুল আবছার,মো: আলম,গিয়াস উদ্দিন এবং শামসুল আলমসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা।