বোয়ালখালীতে মহসিন কলেজের সাবেক সহ-সভাপতি, ছাত্রলীগ নেতা মোহাম্মদ জোবায়েদ চৌধুরী ইনসান মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য খাবার খাওয়ানোর মাধ্যমেই নিজের জন্মদিন পালন করেছেন।
গত বুধবার (২৯ সেপ্টেম্বর) ইনসানের ২৪জন্মদিন উপলক্ষে প্রায় এক হাজার মানুষের খাবার আয়োজন করেন।
এই অভিনব পদ্ধতিতে জন্মদিন পালনের বিষয়ে ইনসান বলেন, আমি হাজী মোহাম্মদ মহসিন কলেজের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলাম। এখন আমি বোয়ালখালী ছাত্রলীগের কমিটিতে যোগদান করার চেষ্টা করছি। এবং এমন অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার সহকর্মী প্রিয় ভাইদের কাছাকাছি আসতে চেষ্টা করছি মূলত। আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করতে চাই। এবং এই রাজনীতির মাধ্যমে আমি দেশের সেবা করতে চাই বলেও জানান মোহাম্মদ জোবায়েদ চৌধুরী ইনসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ০৬ নংওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হাজী মোহাম্মদ নাসের আলী, আওয়ামী-লীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন এবং আওয়ামী-লীগ নেতা জাকারিয়া-সহ প্রমুখ।