বাকলিয়াতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বাকলিয়াতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার লোহার চরকি এবং নগদ ১ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নতুন ব্রিজ মোড়ের নতুন ব্রিজ-ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. আফজাল হোসেন (৩৬), মো. বশির মিয়া (৩৫), সুজন শেখ (২৫), মো. শিহাব উদ্দিন (২৭) ও মো. বাচ্চু আলম (৪০)।

মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক রমিজ আহমদ বলেন, নতুন ব্রিজ-ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার লোহার চরকি এবং নগদ ১ হাজার ৯২০ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.