টাকা আত্মসাৎ, সাবেক পৌর মেয়র কারাগারে 

কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভায় কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক পৌর মেয়র সরোয়ার আজমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সরোয়ার আজম পৌর মেয়র থাকাকালীন বাদশা মিয়া নামে এক ঠিকাদারকে কাজ না করে ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের সাড়ে ৬ লাখ টাকা আত্মসাৎ করেন। এই অভিযোগে সাবেক পৌর মেয়রসহ ৫ জনের বিরুদ্ধে দুদক মামলা করে।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, কাজ না করে প্রকল্পের সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় মহেশখালীর সাবেক পৌর মেয়র সরোয়ার আজম আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.