ঈদগাওঁ প্রতিনিধি:
পাহাড়ী এলাকা ঈদগড়ে বাঁশের তৈরী সাঁকোতে ঝুঁঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছে লোকজন। চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।
জানা যায়, ঈদগড় ইউনিয়নের গিলাতলী থেকে বরচরা পর্যন্ত পুর্নগ্রাম লাগোয়া খালটি দীর্ঘদিন ধরে বহমান রয়েছে। এই খাল পার হয়ে ঈদগড় এমবি উচ্চ বিদ্যালয়,বদরমোকাম দাখিল মাদ্রাসা নূরানী মাদ্রাসা,হেফজ খানাসহ ঈদগড় বাজারে আসার একমাত্র সম্বল হচ্ছে একমাত্র সাঁকোটি। এ বাঁশের সাঁকো পার হয়ে এলাকার লোকজনসহ শিক্ষার্থীরা আসা যাওয়া করে থাকে।
শুকনো মৌসুমে সাঁকো দিয়ে পারাপার ও নিচু পথে আসা যাওয়া কোনরকম ব্যবস্থা থাকলেও বর্ষা আসলে অত্যন্ত ঝুঁকি নিয়ে এতদঞ্চলের জনগন চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় মেম্বার মুবিন জানান, ঝুঁকিপূর্ণ সাকোঁ দিয়ে পারাপারের বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করেন। তিনি অতিসত্বর এ ব্যাপারে স্থায়ী ব্রীজ তৈরির সুপারিশমালা উর্দ্ধতন কর্তৃ পক্ষকে অবহিত করবেন বলেও জানালেন।
এলাকার নানা শ্রেনীপেশার লোকজনসহ ভুক্ত ভোগীরা তড়িৎ এই বিষয়ে সরেজমিনে পরিদর্শন পূর্বক স্থায়ী ব্রীজ নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি সুদৃষ্টি কামনা করেন।