চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে ২টি জিআর ও ১টি সিআর সাজা পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ মার্চ) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত চন্দনাইশ উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আসামিরা হলেন- আহমদ উল্লাহ বাহার, মোহাম্মদ শাহআলম (প্রকাশ বুলু), নাজমুল হক।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, চন্দনাইশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।