ঢাকা টেস্টের তৃতীয় দিনের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। দিনের দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়ে ভালো কিছু একটা করার সংকেত দিলেন এবাদত হোসেন। পরে সাকিব আল হাসানের হানা। দুজনের ব্যাটিংয়ে দারুন আশা দেখছিলেন বাংলাদেশ। তবে বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি লঙ্কানরা। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পাশাপাশি লাঞ্চ বিরতিতে গেছে দুই দল। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২১০ রান। টাইগারদের থেকে এখনো পিছিয়ে আছে ১৫৫ রানে।
বুধবার (২৫ মে) তৃতীয় দিনের দ্বিতীয় বলে এবাদতের শিকার হয়ে কাসুন রাজিথা এবং সাকিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। এরপর মন্থর ব্যাটিং করতে থাকেন ক্রিজে থাকা দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ধনঞ্জয়া ডি সিলভা। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগ পর্যন্ত এই দুই ব্যাটার অপরাজিত আছেন যথাক্রমে ২৫ ও ৩০ রানে।
আজ দিনের দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়েছিলেন এবাদত হোসেন। লঙ্কান ব্যাটার কাসুন রাজিথাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান এবাদত। রাজিথা ১২ বল খেলে কোন রান করতে পারেননি। এরপর থেকেই মন্থর ব্যাটিং করতে থাকে ম্যাথিউস ও অধিনায়ক করুনারত্নে। তবে বেশিক্ষণ টিকেনি সেই জুটি। সাকিব আল হাসান লঙ্কান অধিনায়ক ও তাদের সেরা খেলোয়াড়কে তুলে নেন। সাকিবের করা ফ্লাইট বলে বোল্ড হন লঙ্কান অধিনায়ক। ১৫৫ বলে করুনারত্নে করেছেন ৮০ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব ও এবাদত।
এর আগে মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে ৩৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।