দীঘিনালায় নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি

বঙ্গবন্ধু-আওয়ামী লীগ-বাংলাদেশ’ ইতিহাসে এই তিনটি নাম অমলিন, অবিনশ্বর ও একই সূত্রে গাঁথা। উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে আজ। সারাদেশের ন্যায় খাগড়াছড়ির দীঘিনালায়ও নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ। ২৩ জুন (বৃহস্পতিবার) বেলা ১১ টায় দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ কাশেম। এরপর একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণের পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ কাশেম বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্য ও অত্র উপজেলায় সংগঠিত আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুল আলম,নিউটন মহাজন, সাধারন সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, রহমান কবির রতন, সাংগঠনিক সম্পাদক মো. শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক বশির আহমেদ রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি সীমা দেওয়ান, ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকী, উপজেলা যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন জলিল, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব এম ইদ্রিছ আলী প্রমূখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.