সাতকানিয়ার শীর্ষ চাঁদাবাজ বাবু গেল কারাগারে- স্বস্তির আভাস কালিয়াইশে

 

সৈয়দ আককাস উদদীন

সাতকানিয়ার শীর্ষ চাদাঁবাজ হিসেবে অর্ধযুগ ধরে চ্যাম্পিয়ন হয়ে আসা বাবর আহমেদ বাবু অবশেষে আদালতের মাধ্যমে কারাগারে গেল।
কারাগারে যাওয়ার বিষয়টি কালিয়াইশসহ পুরো সাতকানিয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
কারাগারে যাওয়া বাবু হলেন উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ গ্রামের হাজি গুরামিয়ার পুত্র।

সাতকানিয়া থানার নথিপত্র ঘেঁটে দেখা যায় বাবু আহমেদ দীর্ঘ ৬/৭বছর ধরে বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বিভিন্ন অপকর্ম করে দাঁপিয়ে বেড়াত।
ফলে তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ৬টি চাঁদাবাজি মামলাসহ ৪০টিরও বেশী জিডি আছে শুধুমাত্র সাতকানিয়া থানায়।

শুধু তাই নয়-পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর দপ্তরে তার বিরুদ্ধে রয়েছে একাধিক লিখিত অভিযোগ।

বিভিন্ন অপকর্মের জেরে সাতকানিয়া থানা পুলিশ প্রায় সময় তার সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান জানিয়েছেন বলে জানান -নাম প্রকাশে অনিচ্ছুক সাতকানিয়া থানার এক কর্মকর্তা।

 

সব শেষে গেল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.