চুনতিতে ১৯দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবীতে আখেরী মোনাজাতে লক্ষাধিক মানুষের ঢল

চট্রগ্রামের লোহাগাড়ার চুনতির সীরাত ময়দানে অনুষ্ঠিত হওয়া ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স.) আখেরী মোনাজাতে লাখো মানুষের সমাগম ঘটেছে। আল্লাহ আল্লাহ ধ্বনিতে সমাপনী মোনাজাতে ঐতিহ্যবাহী মাহফিলের সমাপ্তি ঘটলো। সমাপনী দিবসে তাশরিফ পেশ করেন, নারায়নগঞ্জের আলহাজ্ব ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস্ ছিদ্দিকী, আলহাজ্ব মাওলানা এহসান উল্লাহ আব্বাসী, ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার ও আলহাজ্ব ড. মাওলানা আ.ফ.ম খালেদ হোসাইনসহ আরো অনেকে। চুনতীর ঐতিহাসিক সীরতুন্নবী (স.) মাহফিলে (২৭ অক্টোবর) ফজরের আগে জিকির ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেয়া ঈদগাঁওর ব্যবসায়ী ছৈয়দ করিম জানান, এ বছর মাহফিলে সীরাতুন্নবী (স:) আখেরী মোনাজাতে লক্ষাধিক নানা শ্রেনী পেশার মানুষের সমাগম ঘটেছে। সারারাত ব্যাপী দুরদুরান্ত থেকে আগত বক্তাদের ওয়াজ শ্রবন করেন মাঠ ভর্তি মানুষরা। ফজরের আগ মুর্হুতে মোনাজাতে শরীক হতে পেরে নিজকেও গর্বিত মনে করেছেন তিনি। চলতি মাসের ৮ অক্টোবর আর্ন্তজাতিক পর্যায়ের এ মাহফিল শুভ উদ্ভোধন করেন লোহাগাড়া সাতকানিয়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.মাওলানা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দী নদভী। শুরু থেকে দেশের প্রখ্যাত আলেমগণ পূর্ব নির্ধারিত বিষয়ের উপর আলোকপাত করেছেন। হাজার হাজার মানুষ সীরত মাহফিলে অংশগ্রহণ করেছিলেন প্রতিদিন। আগত লোকজনের জন্য দৈনিক খাবারের সু ব্যবস্থাও ছিল
মন্তব্য করুন

Your email address will not be published.