পোকখালীর গোমাতলীর চরপাড়া ঘুর্ণিঝড়ে প্লাবিত হওয়া বহু পরিবার এখনো মানবেতর জীবন যাপন করছে। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি ও মৎস্য সম্পদ রক্ষায় ঠেকসই বেড়িবাঁধ নির্মানের দাবিও জানান স্থানীয়রা। জানা যায়, পোকখালী ইউনিয়নের গোমাতলী চরপাড়াটি গড়ে উঠছে বেড়িবাঁধ ঘেঁষে। এ গ্রামে অসংখ্য পরিবার বসবাস করছে। এখানকার মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে। অনেকে দিনমজুর ও মাছ ধরে জীবিকা নির্বাহ করে যাচ্ছে। গেল ঘর্নিঝড়ে বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে প্লাবিত হয়েছে চরপাড়ার বহু ঘরবাড়ি। ঘরে থাকা খাদ্য দ্রব্যসহ মুল্যবান জিনিসপত্র ও আসবাবপত্র পানিতে ভেসে গেছে। বেড়িবাঁধ ভেঙ্গে সমতল হয়ে গেছে। ফলে জোয়ারের পানি বাড়িতে প্রবেশ করে। অনেকে পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয়রা জানান,একটি ঠেকসই বেড়িবাঁধের অভাবে দীর্ঘকাল ধরে সমস্যায় ভোগছেন। বৈরী আবহাওয়া হলে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় থাকেন। জোয়ার ভাটায় বিপাকে পড়েন তারা। বেড়িবাঁধ নির্মানের দাবী। পোকখালী ইউপি চেয়ারম্যান জানান, চরপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে এবং বেড়িবাঁধের বিষয়ে পানি উন্নয়ন বোডের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।