পটিয়া প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন পটিয়া চক্রশালা যুব নিশান ক্লাবের ২০২৩-২০২৪ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে সংগঠনের কর্ণধার ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মোঃ আবদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ নীতি নির্ধারণী সভায় সর্ব সম্মতিক্রমে ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ শাহাজানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন প্রদান করা হয়।
পুর্নাঙ্গ কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে নাছির উদ্দীন, উৎপল সরকার রাজু, এডভোকেট শহীদুল ইসলাম সুমনকে, সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে রফিক আহমদ, জামাল উদ্দিনকে, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান সুমন, অর্থ সম্পাদক সরোয়ার উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল আলম, সাহিত্য বিষয়ক সম্পাদক কামাল উদ্দীন পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক এডভোকেট আরিফুর রহমান তারেক, প্রচার সম্পাদক মাহমুদুল হক, ধর্ম সম্পাদক মাহাফুজুর রহমান, নির্বাহী সদস্য করা হয়েছে মফিজুর রহমান, মোঃ ইসহাক, খাইরুল বশর, অঞ্জন রুদ্র, আবু ইউসুফ ও মোঃ এয়াকুবকে।