চট্টগ্রাম নগরে জামায়াত নেতাকর্মী সন্দেহে আটক ৩০

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরে জামায়াত নেতাকর্মী সন্দেহে ৩০ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানার জামালখানে কাচ্ছি ডাইং রেস্টুরেন্ট থেকে তাদের আটক করে থানায় নেয়া হয়েছে।

সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সভা করার সময় ৩০ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক নেতাকর্মীদের নাম-পরিচয় ও বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published.