বান্দরবানের রুমায় পর্যটন স্পট বগালেক সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পাহাড়ি নারীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ সময় ট্রাকে থাকা আরও ১১ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের নাম জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বগালেক সড়কের কমলা বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা রুমা বাজারে যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।