লকডাউনে কঠোর অবস্থানে লোহাগাড়া প্রশাসন, একদিনে জরিমানা ১ লক্ষ ৩০ হাজার টাকা

লোহাগাড়া প্রতিনিধি

করোনা ভাইরাস বিস্তার রোধে দ্বিতীয় দফায় চলমান লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে লোহাগাড়া উপজেলা প্রশাসন। জনগনকে স্বাস্থ্যবিধি মোতাবেক চালাতে প্রতিদিনই অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন।
এরই ধারাবাহিকতায় লকডাউন বাস্তবায়নে ২১ এপ্রিল সারাদিন অভিযান চালানো হয়েছে লোহাগাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানপাট খোলা রাখা, মাস্ক না পরা ও সামাজিক দুরত্ব বজায় না রাখার কারণে একদিনেই ৪৭টি মামলায় মোট ১ লক্ষ ৩০হাজার ৮০টাকা জরিমানা আদায় করা হয়েছে । সরজমিনে জানা যায় উপজেলার আমিরাবাদ স্টেশন এবং আধুনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া,লোহাগাড়া থানার এসআই ভক্ত দত্ত, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ মিজানুর রহমান মিজান, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমরিণ চক্রবর্তীসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেন, লকডাউনের শুরু থেকে প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আবারো ৪৭টি মামলায় ১ লক্ষ ৩০হাজার ৮০টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.