চট্টগ্রামে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরীতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ১৫ গ্রাম গাঁজাসহ খালেদা বেগম (৫৩), নাছিমা বেগম রত্না (৫৭) ও মো. নয়ন (২৬) নামে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) থানা সূত্রে নিশ্চিত করা হয়, বায়েজিদ বোস্তামি থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফবাদ স্টারশীপ গলিস্থ খালেদার ঘর থেকে ১ কেজি ১৫ গ্রাম গাঁজাসহ খালেদা বেগমকে, বাংলাবাজার পূর্বাঞ্চল আকবর টিলা এলাকা রত্না ঘরের ভিতর থেকে ১ কেজি গাঁজাসহ নাছিমা বেগম রত্নাকে এবং বালুছড়া ক্যান্টনমেন্ট রোডের ইসলামী ব্যাংক লিঃ এর সামনে রাস্তার উপর থেকে ৫০ পিচ ইয়াবাসহ মোঃ নয়নকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের একাধিক মামলা রয়েছে। আমাদের এরকম অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

Your email address will not be published.