রামুর রেললাইন থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

কক্সবাজার রেললাইনের রামুর রশিদনগর এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টার দিকে লাশটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রামু থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল কাওসার জানান, রশিদনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ধলিরছড়া কাদমরপাড়া এলাকায় রেললাইনের উপর আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ লাশটি উদ্ধার করে কক্সবাজার রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। লাশ ক্ষতবিক্ষত হয়ে গেছে বলে জানিয়ে

তিনি বলেন, সোমবার রাত অনুমানিক সাড়ে ৮ টার দিকে রেলে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। ওই এলাকার আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কক্সবাজার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ হোছাইন জানান, লাশটি উদ্ধার করে লাশের সুরতহাল করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এখনও পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.