মীরসরাইয়ে ট্রাকচাপায় আহত ইউপি সদস্যের মৃত্যু

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় গোপাল চন্দ্র চৌধুরী (৫৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) ভোর ৬টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোপাল চন্দ্র চৌধুরী মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মাথায় গুরুতর আহত গোপাল চন্দ্র চৌধুরী।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনদিন লাইফ সাপোর্টে থাকার পর মারা যান তিনি।

খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার বলেন, শুক্রবার সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন আমাদের ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী। পরে আজ (মঙ্গলবার) ভোর ৬টার দিকে নগরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.