এবার চাকুরী বাচাতে ব্যাংকররা মাঠে

সম্প্রতি দেশের অন্যতম শরিয়াভিত্তিক ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) তাদের বার্ষিক পরিচালনার খরচ কমানোর জন্য চট্টগ্রামের কিছু অফিসারকে বিনা নোটিশে চাকরিচ্যুত করে। এতে কর্মচারীরা তাদের পরিবার নিয়ে এক অসহায় পরিস্থিতিতে পড়ে যায়। এমন পরিস্থিতিতে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত কর্মীরা।

রোববার (৩ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে তারা বলেন, বিনা নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের এখন আর চাকরির বয়সও নেই। দেশের এই পরিস্থিতিতে এমন সিদ্ধান্তে আমাদের জীবন বিপর্যয়কর অবস্থায় পড়েছে। আমরা সবাই অন্যান্য চাকরি থেকে ভালো ভবিষ্যতের আশায় চাকরি ছেড়ে এসেছি। এখন আমাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে।

এসময় তারা চাকরিতে পুনর্বহাল করার দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.