পটিয়ায় প্রেস ক্লাবের মানববন্ধনে সাংবাদিক হত্যার বিচার দাবী 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে হত্যা, সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের সুরক্ষ আইন বাস্তবায়নের দাবিতে পটিয়া মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগষ্ট) বিকেলে পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে থানার মোড় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা গনঅধিকার পরিষদের আহবায়ক ও চট্টগ্রাম -১২(পটিয়া) থেকে এমপি প্রার্থী  ডাঃ এমদাদুল হাসান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মফজল আহমদ চেয়ারম্যান, সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, পৌর এলডিপির যুগ্ন আহবায়ক গাজী আমির হোসেন, পরিবেশক সমিতির সাবেক সভাপতি এসএম হারুনুর রশিদ, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো. তারেক রহমান, যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি আরাফাত, ইসলামী আন্দোলন পৌর সভাপতি সোহারাব হোসেন ইমন, যুবদল নেতা নাজমুল হোসেন, ইনসানিয়াত বিপ্লব ছাত্র ফ্রন্টের সেক্রেটারি সজিব মোকাররম, ইমরান হোসেন, পটিয়া পশ্চিম শিবির সভাপতি মো. জিহান, সচেতন নাগরিক কামরুল ইসলাম, ব্যাংকার আজিজুল ইসলাম, সাংবাদিকদের মধ্যে বিকাশ চৌধুরী, আনম সেলিম, মোরশেদ আলম, জাবের বিন রহমান আরজু, মহিউদ্দিন চৌধুরী, রনি কান্তি দেব, শহিদুল ইসলাম, ওসমান গনি, টিপু, আরাফাত হোসেন, মো. তারেক, গিয়াস উদ্দিন, সঞ্জয় সেন, আশিকুল ইসলাম, ইমরান হোসেন মুন্না, মাসুম আকবরি আকাশ, রাশেদুল ইসলাম, রাশেদ চৌধুরী, তানভির রহমান, আরমান।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা ঘটছে। যা গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তুহিন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.