রুকন উদদীন রুবেল
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো:জসিম উদদীন চেয়ারম্যান পদে পুনরায় আসীন হতে নির্দেশনা দিয়েছেন মহামান্য হাইকোর্ট।
১১ই জুন (বৃহস্পতিবার) মাননীয় হাইকোর্টের নির্দেশক্রমে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান আজ এই সংক্রান্ত একটি পরিপত্র জারী করেন।
হাইকোর্টের আদেশমতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে জারী করা পত্রে বলা হয় – চট্টগ্রাম জেলারত সাতকানিয় উপজেলাধীন ১৭ নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক প্রশাসনিক দায়িত্ব প্রদানের জন্য জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের নিকট গত ১৬/০৪/২০২৬ তারিখে একখানা আবেদন দাখিল করেন।

উক্ত বিষয়ে চেয়ারম্যান জসিম উদ্দিন মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-৬২৭১/২০২৬ দায়ের করলে মহামান্য আদালত ১৭/০৫/২০১৬ তারিখের আদেশে চেয়ারম্যান জনাব জসিম উদ্দিনের ১৬/০৪/২০২৬ তারিখের আবেদনটি আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য আদেশ প্রদান করেন।
এমতাবস্থায়, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৬২৭১/২০২৬ এর আদেশ অনুযায়ী জনাব জসিম উদ্দিনকে ১৭নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেয়া হলো ।