রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে রিমন মন্ডল (১৫) নামে এক কিশোর গলায় গামছা দিয়ে আত্নহত্যা করেছে। রিমন গোয়ালন্দ উপেজেলার উজানচর ইউনিয়ন ১নং ওয়ার্ড হারেজ মিয়া পাড়ার আক্কাছ মন্ডলের ছেলে।
রিমনের মামাতো ভাই মিঠুন মোল্লা জানান, প্রতিদিনের ন্যায় রিমন রাতের খাবার খেয়ে ১০টার দিকে নিজ রুমে ঘুমিয়ে পড়েছিল।রবিবার সকাল ৭টার দিকে তার সহপাটি কাজে যাওযার জন্য ডাকতে আসে। ডাকাডাকিতে কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে গলায় গামছা পেছিয়ে রুমের আড়ার সাথে ঝুলতে দেখা যায়। পরিবারের লোকজন দ্রুত গামছা কেটে নীচে নামিয়ে আনার পর দেখা যায় তার মৃত্যু হয়েছে।
মিঠুন মোল্লা আরো জানান, প্রায় ৪ বছর ধরে রিপন মাটিটানা ড্রাম ট্রাক চালায়। কেন আত্নহত্যা করল তার সঠিক কারন জানা যায়নি। তবে তার প্রতিবেশীর এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।