কক্সবাজারের রামু অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৪ মে) দুপুরে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন— উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে মো. আমিন ও উখিয়ার কড়ইবনিয়া এলাকার রশীদ আহমদের ছেলে আবুল হাশেম।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় এবং ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে। তারা বিস্কুটের কার্টনে ভরে এসব ইয়াবা পাচার করছিল।
তিনি বলেন, ‘এসব ইয়াবা কোথা থেকে আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা এর সাথে সম্পৃক্ত— এসব তথ্য প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা আরও খোঁজ-খবর নিচ্ছি।’
এ ঘটনায় আটকদের বিরুদ্দে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।