মহেশখালীতে ব্রিজ ভেঙে খাদে

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর সড়কে ব্রিজ ভেঙে খাদে পড়ে গেছে একটি মালবাহী ট্রাক।

সোমবার (২৪ মে) সকালে মহেশখালীর উত্তর ও দক্ষিণ কুলের খালের ওপর সেতু ভেঙে ট্রাকটি আটকে পড়ে এমন দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, যোগাযোগ মাধ্যম ব্রিজটি ভেঙে যাওয়ায় উপজেলা সদরে যাতাযাত বন্ধ হয়ে গেছে। দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মহেশখালীর উত্তর ও দক্ষিণ কুলের খালের ওপর ব্রিজ এলাকায় বালু খেকোরা বালু উত্তোলন করার ফলে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে বলেন,‌‌ ‘ব্রিজটি নানা কারণে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ভারি যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ ছিল। অধিক ধারণ ক্ষমতার ট্রাক চলাচলের কারণে ব্রিজটি ভেঙে গেছে।’

তিনি আরও জানান, সেখানে নতুন ব্রিজ স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। শীঘ্রই দ্রুত নতুন ব্রিজের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.