নয়া গুঞ্জনে রাইমা-তথাগত’র সম্পর্ক!

টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন চিত্রগ্রাহক তথাগত ঘোষ। এ গুঞ্জন অনেক দিন ধরেই উড়ছিল। মাঝে শোনা যায়, তারা আর সম্পর্কে নেই। তারপরও তথাগতর ইনস্টাগ্রামে দেখা যায় প্রিয়াঙ্কা সরকারের আবেদনময়ী সিনেমা। কিন্তু তথাগতর ইনস্টাগ্রামে রাইমা সেনের ছবি ও ক্যাপপশন নতুন গুঞ্জনের ইঙ্গিত দিয়েছে।

গত বুধবার তথাগত তার ইনস্টাগ্রামে রাইমা সেনের একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, সাদা রঙের অন্তর্বাস ও সাদা টি-শার্ট পরে বসে রয়েছেন এ অভিনেত্রী। এ ছবির ফটোগ্রাফার তথাগত। নিচে তথাগত কারো উক্তি ক্যাদপশন হিসেবে ব্যাবহার করেছেন। আর তা হলো, ‘মেয়েটি যখন বাস্তব দুনিয়া থেকে পালাতে চায়, তখন আমার দিবাস্বপ্নে ধরা দেয়।’

এরপর নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কী তথাগতর স্বপ্নের নায়িকা রাইমা? গত ১৫ মে রাইমার একাধিক ছবি তুলেন তথাগত। সে কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তার সেসব খোলামেলা পোশাকের ছবি নিয়ে যথেষ্ট বিতর্কও শুরু হয়েছিল। এমনকি এ রকম কথাও উঠেছিল, ‘সব মজা তো তথাগত স্যারের’। তাদের দু’জনের সম্পর্ক নিয়ে অশ্লীল মন্তব্য করতেও ছাড়েননি। এখন নেটিজেনদের একটাই প্রশ্ন, তথাগতর সঙ্গে প্রিয়াঙ্কা, রাইমার কী সম্পর্ক?

মন্তব্য করুন

Your email address will not be published.