অস্ত্র হাতে লোহাগাড়ার ছাত্রলীগনেতা তারেক!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার পাশাপাশি চাঁদা আদায়েরও অভিযোগ এসেছে লোহাগাড়ার এক যুবকের বিরুদ্ধে।

আর তেমনি অস্ত্রহাতে ফটোশুটের বেশ কয়েকটি ছবিও এসেছে দৈনিক চট্টগ্রাম সংবাদের হাতে।

জানা গেছে, চট্টগ্রাম সংবাদের হাতে আসা অস্ত্রসহ যুবক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম ইমন।

এই বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিফ ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো:এরশাদুর রহমান রিয়াদকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

এদিকে স্থানীয়রা জানান,তারেকুল ইসলাম ইমনের অস্ত্রবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ। এদিকে তারেকুল ইসলাম ইমন মুঠোফোনে বলেন, ছবিটা এডিট করা।

মন্তব্য করুন

Your email address will not be published.