রাস্তার পাশে অবৈধভাবে বাঁশ বেঁধে পশু বিক্রির দায়ে দুইজনকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এই অভিযানে নেতৃত্ব দেন।
মঙ্গলবার (১৩ জুলাই) নগরীর বহদ্দারহাট সংলগ্ন এশিয়ান হাইওয়ে সড়কের দুই পশু ব্যবসায়ীকে এই জরিমানা করা হয়।
অভিযানকালে দ্রুত সময়ের মধ্যে পার্শ্ববর্তী নির্ধারিত কোরবানির হাটে পশুগুলি নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন ম্যাজিস্ট্রেট। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।